জন্মদিনের পরদিনই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজ বাড়ি থেকে উদ্ধার হল কেরালার জনপ্রিয় মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ। সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সাহানা আত্মহত্যা করেছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।
সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
সূত্রের খবর, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত। সূত্র: আনন্দবাজার
এমএসএম / এমএসএম
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার