‘ডিম আগে না মুরগি আগে’, ধাঁধাঁর সঠিক উত্তর দিলেন সৌরভ!
‘ডিম আগে না মুরগি আগে!’- অনেকেই হয়ত এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু অনেক চিন্তার পরও দিতে পারেননি সঠিক উত্তর। কারণ মুরগি না এলে ডিম কোথা থেকে আসবে। আবার ডিম না থাকলে মুরগিই বা কোথা থেকে আসবে।
তবে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ‘দাদাগিরি’র মঞ্চে তা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি ‘দাদাগিরি’র একটি পুরোনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তীকে। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন, ‘ডিম আগে না মুরগি’? তবে জবাব দিতে পারেননি বিশ্বনাথ। তিনি ভেবেছিলেন প্রশ্নে যেহেতু মুরগির আগে ডিম লেখা আছে, তাহলে সেটাই হবে সঠিক জবাব।
কিন্তু সৌরভ বুঝিয়ে দিলেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ, প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে, প্রথমে ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর সেটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তর ‘ডিম’ই হবে।
প্রসঙ্গত, ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলছেন মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটির নাম ওভোক্লিডিন। এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এই বিশেষ প্রোটিনটিও তৈরি হত না। ফলে আসত না ডিমও।
এমএসএম / এমএসএম
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি