‘অভিনেত্রী’ কন্যাকে যে বার্তা দিলেন শাহরুখ
বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান। যে ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে রাজত্ব করে চলেছেন কিং খান, এবার সেই দুনিয়াতেই পা রাখছে মেয়ে। সৌজন্যে জোয়া আখতারের ‘দ্য অর্চিস’। শনিবার প্রকাশ্যে এল এ সিনেমার টিজার। যা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে শাহরুখ ভক্তরা।
নেটফ্লিক্সের এই মিউজিক্যালের হাত ধরেই শুধু সুহানা নয়, শোবিজ ইন্ডাস্ট্রিতে আগমন ঘটছে বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের। সব মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। একসঙ্গে তিন স্টার কিডের অভিষেক, তাই অনেকেই নেপোটিজম নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই।
পড়াশোনা শেষ করে অভিনয়ের জগতে সুহানা। স্বভাবতই আবেগঘন বাবা-মা শাহরুখ-গৌরী। এদিন সোশ্যাল মিডিয়ায় সুহানার গর্বিত বাবা শাহরুখ মেয়েকে বিশেষ উপদেশ দিলেন। তবে বাবা হিসেবে নয়, একজন সহ-অভিনেতা হিসেবে সুহানাকে খোলা চিঠি শাহরুখের।
তিনি ‘দ্য আর্চিস’-এর টিজার শেয়ার করে কিং খান লেখেন, ‘মনে রাখিস সুহানা তুই কিন্তু কোনোদিন পারফেক্ট হতে পারবি না। কিন্তু নিজের সত্তাটা বজায় রাখিস তাহলেই চলবে। উদার মন নিয়ে এগিয়ে চল, অভিনেতা হিসেবে সবটা উজাড় করে দিস…ইটপাটকেল আর প্রশংসা, কোনোটাই ধরে রাখিস না… তোর যে অংশটা স্ক্রিনের মধ্যে রয়েছে সেটা সবসময় তোরই থাকবে… আমার ছোট্ট সোনা তুই অনেক দূর এসেছিস.. কিন্তু মানুষের মনের রাস্তাটা অনন্ত… ভেসে চল এবং সবার মুখে হাসি ফোটাস, যেভাবে তুই পারবি। তোর সঙ্গে থাকুক, লাইট-ক্যামেরা-অ্যাকশন। ইতি- আরেকজন অভিনেতা'।
এ পোস্টের কমেন্ট বক্সে সুহানা লেখেন, ‘লাভ ইউ পাপা’। ভালোবাসায় ডগমগ মেয়েও, বাবার এ উপদেশ আর সাপোর্ট সুহানার ক্যারিয়ারকে আরও সুন্দর এবং মসৃণ করে তুলবে তা বলাই যায়। শুধু মেয়ে সুহানাই নয়, ছবির প্রত্যেক কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা।
তিনি অপর একটি পোস্টে লেখেন, 'প্রত্যেক খুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, তোমরা যারা এই সুন্দর পেশায় পা দিচ্ছো, সাফল্য কামনা করি'।
শাহরুখের পাশাপাশি মেয়ে সুহানার ছবির টিজার শেয়ার করে গৌরী খান লিখেছেন, ‘তুই করে দেখিয়েছিস’। জোয়ার দেখানো পথে হেঁটে বলিউডে সফল হবে মেয়ে, বিশ্বাস শাহরুখ-পত্নীর।
উল্লেখ্য, কমিক ক্যারেক্টার 'আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড' থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি করছেন জোয়া আখতার। তিন 'স্টার কিডস' ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। গত ১৮ এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই