নতুন লুকে সালমান, চমকে গেলেন ভক্তরা
শনিবার (১৪ মে) সকালে নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। তার এই লুকে চমকে গেলেন ভক্তরা।
লুকে দেখা যায়, হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুলে নিজেকে প্রকাশ করেছেন সালমান খান। ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’
এরপর থেকে ছবিতে লাইক-কমেন্ট দিয়ে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সালমানভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন–এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’।
কিছুদিন আগেই পূজা হেগ্রে জানিয়েছিলেন, সালমানের পরবর্তী সিনেমার সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। ধারণা করা যাচ্ছে শুরুতেই সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান।
সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সালমান। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক। জানা যাচ্ছে, এই সিনেমায় আয়ুশ শর্মা এবং শেহনাজ গিলকেও দেখা যাবে। এ বছরই সিনেমাটি মুক্তি পাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!