ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবির দুই শিক্ষকের বাসায় চুরি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১:১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন 'হাজী ভিলায়'  বসবাসরত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক হাজী ফরিদ মিয়া সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন। হাজী ভিলায় লাগানো সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, গত ৬ মে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসসুমের বাসা থেকে ল্যাপটপ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকারের বাসা থেকে স্বর্ণালংকার চুরি হয়।
 
এ ব্যাপারে হাজী ভিলার মালিক হাজী ফরিদ উদ্দিন বলেন, আমি ঘটনা জানার পর সদর দক্ষিণ থানায় জিডি করেছি।
 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। কোটবাড়ী পুলিশ ফাঁড়িকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
 
কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে যোগাযোগ করা হলে ফাঁড়ির আইসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্তের জন্য আমাদের দায়িত্ব দেয়া আছে। ব্যাপারটি তদন্তাধীন। 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মাহাবুবুল হক ভূইঁয়া এ ব্যাপারে বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী