পূর্ণ চন্দ্রগ্রহণ চলছে
চলতি বছরের পূর্ণ চন্দ্রগ্রহণ আজ সোমবার (১৬ মে)। এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। গত শনিবার (১৪ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে বলে জানিয়েছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছিলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয়।
বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হচ্ছে- ব্রাজিলের স্টক সীমাউন্ট থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের অ্যাব্রোসহোল মেরিন ন্যাশনাল পার্ক থেকে দক্ষিণ দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের মাতো গ্রোসো দ্য সুল রাজের বেলা আলভোরাদা শহর, বলিভিয়ার ডিভিসাদেরো শহর, উত্তর চিলির বন্দর শহর আরিকো থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, পেরুর আরকুইপা থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, চিলির ইস্টার আইল্যান্ড হতে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না