ফের প্রেমে পড়েছেন রাখি!
বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় নানা কাণ্ডের মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন রাখি। এবার ফের সম্পর্কের জেরেই তিনি খবরের শিরোনামে।
কয়েক মাস আগেই বিয়ে করেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু স্বামীর পরিচয় সামনে আনেননি। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করান স্বামী রীতেশের সঙ্গে। বিগ বসের ঘরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার কিছুদিন পরই সম্পর্কে ইতি টানেন।
এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকেন রাখি। অনেকেই অভিযোগ করেন, বিয়েটি সাজানো। কিন্তু এরপর যেভাবে বিচ্ছেদের কারণে ভেঙে পড়েন তিনি, তা দেখে জল্পনা কেটে যায়।
রোববার (১৫ মে) ফের নিজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রাখি সাওয়ান্ত। ছবিতে তার সঙ্গে অন্য এক পুরুষকে দেখা যায়। সিনেমাহলে একসঙ্গে ছবি তুলেছেন তারা। রাখির কপালে চুম্বন করতেও দেখা যায় ওই ব্যক্তিকে।
কে ওই ব্যক্তি, তা না জানা গেলেও ছবি দেখেই সম্পর্কের আঁচ পাওয়া যাচ্ছে। তাহলে কি ফের প্রেমে পড়েছেন নায়িকা? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কিন্তু কিছু সময় পরই রাখী সেই পোস্ট ডিলিট করে দেন।
এমএসএম / এমএসএম
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!