তারান্নুম আফরীনের ‘সত্যি কিনা বল’
প্রবাসী বিজ্ঞানী এবং সংগীতশিল্পী তারান্নুম আফরীনের নতুন প্রকাশ পেয়েছে। গানটির শিরোনাম ‘সত্যি কিনা বল’। কথা লিখেছেন রত্না রানী দাস, সুর করেছেন এবং সরোদ বাজিয়েছেন তানিম হায়াৎ খান রাজিত।
গানটি প্রসঙ্গে তারান্নুম বলেন, ‘গানটা আমার কাছে স্পেশাল হওয়ার অনেকগুলো কারণ আছে। গানটার বাণী অতুলনীয়। সেই সঙ্গে সুরে রয়েছে ভীষণ রকম মুন্সিয়ানা। রাজিত ভাইয়ের সমৃদ্ধ সুর সাধক পরিবারের ছোঁয়া পাওয়া গেছে। মিনেল অপূর্ব কম্পোজ করেছে। আশা করছি কেউ নিরাশ হবে না।'
গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহবুব মিনেল। ৫টি ভিন্ন ভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ হয়েছে। দার্জিলিং, বিজনপুর, সল্টলেক, মেলবোর্ন ও সিডনি। গানটির মূল অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা পাল একজন ক্ল্যাসিকাল ডান্সার। এই ভিডিওর সিনেমাটোগ্রাফার ছিলেন সুশান্ত অধিকারি।
গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ডক্টর তারান্নুম আফরীন অফিশিয়াল শীর্ষক চ্যানেলে।
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় গায়ক কুমার শানু, বাংলাদেশের আসিফ আকবরসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে দ্বৈত গান করে প্রশংসা কুড়িয়েছন তারান্নুম আফরীন।
এমএসএম / এমএসএম
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!