ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, তদন্তে দুদক


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৬-৫-২০২২ রাত ১০:১৭
টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পুর্ণ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে। তার সাবেক কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রকৌশলী থাকাকালীন এসব দূর্নীতি করার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
গত ৯ মে  দুদকের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে জারি করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর।
 
প্রজ্ঞাপনে আজ ১৬ই মে সকাল দশ ঘটিকার মধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন এর নিকট  সব নির্মাণকাজের ডিপিপি, প্ল্যান, ডিজাইন, টেন্ডার কমিটি, দরপত্র বিজ্ঞপ্তি, সিএস, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, ঠিকা চুক্তি, কার্যাদেশ বিল ভাউচারসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়েছিল।
 
এছাড়াও গত ১০ বছরে প্রকৌশল দপ্তরের অডিট আপত্তি এবং আপত্তি নিষ্পন্নকরণ সংক্রান্ত প্রতিবেদনসহ কাগজপত্র পাঠাতে বলা হয়েছিল। এছাড়া হেলাল উদ্দিন পাটোয়ারীর মূল পদবি ইউনির্ভাসিটি ইঞ্জিনিয়ার (গ্রেড-৪) হলেও তাকে প্রধান প্রকৌশলী পদ ব্যবহার করে গ্রেড-৩ এ বেতন-ভাতাদি আহরণ করার বিশ্ববিদ্যালয়/সরকারি সিদ্ধান্তমূলক কাগজপত্র পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, 'অভিযোগ এসেছে, আগে সত্য-মিথ্যা যাচাই করুক। তারপর আমি এ বিষয়ে বক্তব্য দিবো। আর আমাকে দুদক থেকে ডাকা হয়েছে, আমি গিয়ে দেখা করবো।' 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে