ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালনের লক্ষে কমিটি গঠন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ২:৪৫
২০০৬ সালের ২৮ মে দেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।  সামনের ২৮ মে বিশ্ববিদ্যালয়টি ১৬ পেরিয়ে ১৭ তম বর্ষে পা দিবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির ১৭ বছরে পা দেয়ার মুহূর্তেকে স্মরণীয় করে রাখতে ১৪ সদস্যের কমতি গঠন করা হয়েছে। 
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের নির্দেশক্রমে ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। 
 
এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীকে আহ্বায়ক ও এস্টেট শাখার প্রধান মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। 
 
এ কমিটি  সদস্য হিসেবে রয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মােহাম্মদ গােলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান ও অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মােহাম্মদ মিজানুর রহমান, 
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মাে. সাদেকুজ্জামান, প্রক্টর, শিক্ষার্থী উপদেষ্টা ড. মােহা: হাবিবুর রহমান, লােক প্রশাসন বিভাগের সহযােগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক প্রতিনিধি মাে. এনামূল হক, অফিসার্স এসােসিয়েশনের সভাপতি মাে. আবু তাহের।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী