ভারত থেকে দলে দলে আসছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন ঢাকা
ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসায় উদ্বিগ্ন ঢাকা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে।
রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আমরা ভারতকে বলব যে, এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছু এসেছে। এরমধ্যে আমরা ১৮ জনকে ধরেছি এবং প্রায়ই ধরছি কিছু কিছু করে।
রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বলে তিনি জানান।
বাংলাদেশে কিছু রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তারা কেন বাংলাদেশে আসছে- এটা জানতে চাইলে তারা বলে, বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে বলে জানান আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে, এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না