ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সম্রাটের জামিন বহাল থাকবে কি-না, জানা যাবে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১০:১

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন আবেদনের ওপর আদেশ আজ। গতকাল মঙ্গলবার (১৭ মে) শুনানি শেষে আদেশের জন্যে আজ (বুধবার) দিন ঠিক করে আদালত।

বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবে।

সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুদকের করা রিভিশনের ওপর মঙ্গলবার (১৭ মে) শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্যে বুধবার দিন ঠিক করে আদালত। তারই ধারাবাহিকতায় এ বিষয়ে আজ আদালত আদেশ দেবে বলে জানান আইনজীবীরা। আদেশ হলে জানা যাবে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বিচারিক আদালতের দেয়া জামিন বহাল থাকবে নাকি বাতিল হবে।

এর আগে বিচারিক (নিম্ন) আদালতে দেয়া জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে সোমবার (১৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানিতে জামিন দেয়ার বিষয়ে প্রশ্ন তোলে এবং বলে, মেডিকেল রিপোর্ট না দেখেই কিভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিল? জামিন মঞ্জুর করা বিচারকের প্রতি আদালত অবমাননার অভিযোগ আনা দরকার বলেও মন্তব্য করে হাইকোর্ট। এর পরে আদেশের জন্য দিন ঠিক করে হাইকোর্ট বেঞ্চ।

এদিকে, গত বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

এটা ছিল সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে সবশেষ মামলার জামিন। এর আগে তিন মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। ফলে সব মামলায় জামিন হওয়ায় তিনি মুক্তি পান।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

গত ১১ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার। এছাড়া ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট