পদ্মা সেতু উদ্বোধনের জোর প্রস্তুতি
জোরালোভাবে শুরু হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি। চলতি বছরের জুনেই স্বপ্নের এই মেগা প্রজেক্ট উদ্বোধনে দ্রুতগতিতেই চলছে কর্মযজ্ঞ। তবে সেতুটি উদ্বোধনের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা না হলেও ২৩ বা ২৫ জুনকে ঘিরেই প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে সেতু বিভাগ।
এদিকে, মূল সেতুর কাজ ৯৮ শতাংশ শেষ হওয়ার পর চলতি মাসের মধ্যে পদ্মা সেতুতে আলো জ্বালাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়েছে।
সেতু বিভাগের সচিব মনছুর হোসেন জানান, আগামী ৩০ জুনের মধ্যে গাড়ি চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই কাজ চলছে। তবে সেতুটি উদ্বোধনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এজন্য ইতোমধ্যে বেশকিছু উপকমিটিও গঠন করা হয়েছে। ওই দিন জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের আমন্ত্রণ জানানো হবে।
এদিকে, চলতি মাসেই পদ্মা সেতুতে আলো জ্বালাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে এবং এর মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে। এ লক্ষ্যে মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ চলতি মাসের মধ্যে সরবরাহ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় টাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দেয়া হয়েছে বলেও জানা গেছে।
একই দিন একই ভাবে চিঠি দেয়া হয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিকেও। পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।
সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতুর শেষ মুহূর্তের কাজ করছে।
সেতু বিভাগের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিক ছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর আগেই এ প্রকল্প দেশে-বিদেশে আলোচিত হয়। এজন্য অনুষ্ঠান যতটা সম্ভব আকর্ষণীয় করার পরিকল্পনা নেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হবে। বর্তমানে যানবাহনকে ফেরিতে পদ্মা পাড়ি দিতে হয়।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না