ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় রাস্তার পাশের গাছ কেটে জমি দখলের পাঁয়তারা


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১২:৪৭

রাজধানী ঢাকার পাশে আশুলিয়ায় প্রায় শত বছরের পুরনো গাছ কেটে অন্যের জমি দখলের পাঁয়তারা করছে দুষ্কৃতকারীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার টংগাবাড়ি এলাকায় উক্ত জমির আশপাশে খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে ওবায়দুল তালুকদারের মালিকানাধীন বড় আশুলিয়া মৌজার বিআরএস ১৬৪১ দাগের ওই জমিতে আদালত ১৪৫ ধারা জারি করে। আদালতের আদেশ অবমাননা করে দুষ্কৃতকারীরা জমি দখল করতে আশুলিয়া টু বাইপাইল মহাসড়কের পাশ থেকে প্রায় শত বছরের পুরনো গাছটি কেটে ফেলেছে। এ বিষয়ে আশুলিয়া থানায় জমির মালিক ওবায়দুল ইসলাম তালুকদারের ম্যানেজার সোমবার অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনা সূত্রে জানা যায়, আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় ওবায়দুল ইসলামেএর জমিতে থাকা ওই গাছের ছায়াতলে আব্দুল্লাহপুর টু বাইপাইল-ইপিজেডগামী অনেক যাত্রী বিশ্রাম নিতেন। কালের সাক্ষীকে মুছে ফেলে স্থানীয় কিছু দুষ্কৃতকারী ওই দাগের প্রায় ৩৮ শতাংশ জায়গাটি জোর করে মালিকানা দাবি করতে চায়। বৃক্ষ কর্তন বা নিধনের সাথে কারা জড়িত, সংবাদকর্মীরা এমনটি জানতে চাইলে পথচারীরা কারো নাম বলতে পারেননি।

তবে থানায় অভিযোগকারী রেজাউলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, তাদের জমির পাশের ১৬৪২ দাগের জমির মালিক সোহেল তালুকদার। তার নির্দেশে ভাড়াটে লোকজন তথা কোহিনুর, কালা চাঁন, শরিফ, অখিনসহ নাম না জানা আরো বেশ কয়েকজন অসদুউদ্দেশ্য বেআইনিভাবে ওবায়দুল তালুকদার গংদের উক্ত ৩৮ শতাংশ ভূমি জবরদখল করতে ওই জায়গায় থাকা প্রায় শতবর্ষী পুরনো গাছ কেটে মালিক ও পরিবেশের ক্ষতি করেছে।

এমএসএম / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ