ভ্রাম্যমাণ ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি
এখন থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে আর পণ্য বিক্রি করবে না সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীতে ভর্তুকি মূল্যে এ পণ্য মিলবে ডিলারদের দোকানে। বুধবার (১৮ মে) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি না করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামীতে ট্রাকে নয়, ডিলারদের দোকানে পণ্য বিক্রি করা হবে। বিভিন্ন এলাকা ও সিটি করপোরেশনের বেশিরভাগ ওয়ার্ডে ডিলারদের দোকান রয়েছে। সেখানে পণ্য বিক্রি করা হবে। যেসব জায়গায় ডিলারদের দোকান নেই সেখানে ব্যবস্থা করা হবে।
এর আগে সয়াবিন তেলসহ কয়েকটি পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করার ঘোষণা দিয়েও তা স্থগিত করে টিসিবি। গত ১৬ মে থেকে পণ্য বিক্রির কথা দিয়ে হঠাৎ ১৫ মে রাতে বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করে।
ট্রাক সেল বন্ধের কারণ হিসেবে তখন টিসিবি জানায়, বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পোঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল, চিনি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও বরিশাল সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে শুধুমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্যসামগ্রী বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না