ডেসকোর সার্ভার ডাউন, প্রিপেইড মিটারের অনেক গ্রাহক বিদ্যুৎহীন
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়ে গেছে। বুধবার (১৮ মে) দুপুর ১টার পর থেকে সার্ভারে জটিলতা দেখা দেওয়ায় প্রিপেইড মিটারে রিচার্জ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন অনেকে।
সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সোমবার দুপুর ১ টা ৪০ মিনিট) সার্ভার সচল হয়নি।
ডেসকোর অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) শারদুল কাফি বলেন, ডেসকো ইউনিফাইড মিটার এবং এএমএস প্রিপেইড মিটারের মাধ্যমে সংযোগ দিয়ে থাকে। সার্ভার ডাউনের কারণে ডেসকোর ইউনিফাইড মিটারগুলোতে রিচার্জ হচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যে এই সমস্যা দূর হবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে সার্ভার ডাউনের কারণে রিচার্জ করতে না পারায় রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও ও খিলক্ষেত এলাকার অনেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডেসকোর প্রধান কার্যালয়ের অভিযোগ কেন্দ্রের অপারেটর (০১৭৭৭৭৬০৪৩১) জানান, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সার্ভার সচল হতে পারে বলে আমাদের জানানো হয়েছে। রিচার্জের জন্য গ্রাহকদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে প্রায় ঘণ্টাখানেক সার্ভার কাজ না করায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। যাদের মিটারে ব্যালেন্স শেষ, এই প্রচণ্ড গরমে তারা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। আবার যাদের ব্যালেন্স প্রায় শেষের দিকে তারাও আছেন শঙ্কায়।
মালিবাগ চৌধুরীপাড়া এলাকার গ্রাহক মনিরুল ইসলাম সোহেল জানান, আমার মিটারে আর মাত্র ৩০ টাকা রয়েছে। আমি রিচার্জের চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। সার্ভার ঠিক না হলে বাসা বিদ্যুৎহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না