ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গ্রীষ্মকালীন ছুটি বাতিল চান ইবি শিক্ষার্থীরা


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৪:৫৮

সেশনজট কমাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিল চেয়ে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় ভিসির কার্যালয়ে গিয়ে তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ইবিতে ১ থেকে ১৩ জুন পর্যন্ত মোট ১৩ দিন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন প্রায় দুই বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীরা তীব্র সেশনজটের কবলে পড়েছেন। সম্প্রতি পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক মাস ক্যাম্পাস বন্ধ ছিল। এছাড়া সামনে ঈদুল আজহা উপলক্ষেও ছুটি রয়েছে। এমতাবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে একাডেমিক কার্যক্রমের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া সম্ভব।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক পিয়াস বলেন, করোনাকালীন দীর্ঘ বন্ধে শিক্ষা কার্যক্রমে যে ছন্দপতন হয়েছে, এতে গ্রীষ্মকালীন ছুটি আরো বাড়তি চাপ তৈরি করবে। তাই এই ছুটি বাতিলের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। 

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ