ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞানার্জনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার পরিদর্শন
শিক্ষার্থীদের পঠিত কোর্সের সাথে প্রসঙ্গত ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে ও সম্যক জ্ঞানার্জনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার পরিদর্শনে নিয়ে যান বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার পরিদর্শন করেন বিভাগের ১ম বর্ষের সকল শিক্ষার্থী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মোছাঃ শারমিন আক্তার ও বিভাগীয় চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় কোর্স শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রদর্শনী ও তথ্যচিত্রগুলোর গুরুত্ব ও পটভূমি আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণারের সংরক্ষিত ও তথ্যচিত্র থেকে ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
বাংলাদেশ স্টাডিজ কোর্সের আলোকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার আজ বেলা ১২ টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার টি। ওই সময় কোর্স শিক্ষক প্রতিটা প্রদর্শনীর তথ্যচিত্র গুলো দেখিয়ে সেটার গুরুত্ব ও পটভূমি আলোচনা করেন। শিক্ষার্থীরা পুরোটা সময় ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ ও মুজিব সম্পর্কিত গ্রন্থাগারে সংরক্ষিত বই গুলো পড়েন এবং তথ্যচিত্র গুলো দেখেন।
ওই সময় শিক্ষার্থীদের সাথে পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান ও ওই বিভাগের শিক্ষক মোছা : শারমিন আক্তার।
মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার পরিদর্শন নিয়ে শিক্ষার্থী ওমর ফারুক বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত আমাদের পড়াশোনা শুধু বইখাতাতে সীমাবদ্ধ ছিল। বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সম্পর্কে ও ইতিহাস সম্পর্কে এত কাছে থেকে জেনে ইতিহাস অনেক বেশি উপলব্ধি করতে পেরেছি এবং ইতিহাস ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ সম্পর্কে বিশদভাবে জেনে তাদের মতো দেশের জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত হয়েছি।
বাংলাদেশ স্টাডিজ বিভাগের কোর্স শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার পোদ্দার বলেন,
সংগঠিত এবং স্বাধীন এই বাংলাদেশ বিনির্মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের পঠিত এই কোর্সের বেশিরভাগ পাঠ পরিকল্পনাই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে বিধায় আজকের এই মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নার পরিদর্শন শিক্ষার্থীদের যেমন পাঠে সহায়তা করবে তেমনি তাদের মুক্তিযুদ্ধ ও মুজিব সম্পর্কীয় জ্ঞানকে প্রসারিত করবে বলে আমি মনে করি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা
ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন
নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা
কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প