জুনের শেষভাগে পদ্মা সেতু উদ্বোধন : মন্ত্রিপরিষদ সচিব
চলতি বছর জুনের শেষভাগে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আশা করি জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। তবে মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। সেতু কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে, সে অনুযায়ী তারিখ ঠিক হবে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে এসে এসব কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসের যেদিন সময় দেবেন, সেদিনই উদ্বোধন করা হবে। সারসংক্ষেপে শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব করা হবে।
গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী জানান, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি নির্মিত হয়েছে।
গত ১৭ মে পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না