‘দারিদ্র হার বের হওয়ায় অনেক সংসদ সদস্য খুশি নন’
দারিদ্র হার বের হওয়ায় অনেক সংসদ সদস্য খুশি নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি রোববার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে ‘প্রভার্টি অ্যান্ড আন্ডারনিউট্রিশন ম্যাপস বেজড অন স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আমরা উপজেলা ও মেট্রোপলিটন ভিত্তিক দারিদ্র হার বের করলাম। এটা দেরিতে করতে হয়েছে নানা কারণে। তবে সামনে আরও দ্রুত সময়ে উপজেলা ভিত্তিক দারিদ্র হার বের করবো। তবে দারিদ্র হার বের করায় অনেক সংসদ সদস্য খুশি নয়। অনেক সংসদ সদস্য আমার কাছে আসে দারিদ্র হার বেশি দেখানোর জন্য যাতে করে বেশি বেশি সুবিধা ভোগ করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দেখা যায়- যে এলাকায় সবচেয়ে বেশি মানুষ দরিদ্র সে এলাকায় সাহায্য দেয়া হয়। কিন্তু যে এলাকার দরিদ্র কম সেখানে সাহায্য দেয়া হয় না। অর্থাৎ কম দরিদ্র এলাকার কোন অসচ্ছল ব্যক্তি ৬০ বছরের বৃদ্ধ হলেও ধনী এলাকায় বাস করার কারণে তিনি সেবা পাচ্ছেন না। তাই সরকারের সেবাদান পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি ও বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জেনি পিয়ার্সি। সেমিনারে বিবিএস-এর প্রভার্টি অ্যান্ড আন্ডার নিউট্রিশন ম্যামিংসের ফোকাল পয়েন্ট মো. আলমগীর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিবিএস ও বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
নারী ভোটার ৪৯ শতাংশ, প্রতিনিধিত্ব ২.৩ শতাংশ
এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজি
নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা উত্তরের মেয়র হবেন সেলিম উদ্দিন : গোলাম পরওয়ার
ডিএনসিসির প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : প্রশাসক
রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা : নিরপেক্ষ তদন্তের দাবি মহিলা পরিষদের
সব ধর্ম ও মতের মানুষ যাতে কথা বলতে পারে সে ব্যাপারে চেষ্টা থাকব
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিন পেরিয়ে জনগণের সরকার
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত