আরো দুদিন বাড়ল সরকারি হজযাত্রী নিবন্ধনের সময়
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো দুদিন বাড়ানো হয়েছে। রোববার (২২ মে) রাতে নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ছিল গতকাল রোববার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো। নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময় শুরু ২৩ মে, নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময়ের শেষ তারিখ ২৪ মে (ব্যাংকিং সময় পর্যন্ত)। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭১০৫ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন। এ সময়ে নিবন্ধনকারী ব্যক্তিরা কেবল সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২-এর অধীনে নিবন্ধনের সুযোগ পাবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৫১ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৪৯ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।
বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
এর আগে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ছিল ১৮ মে। পরে সময় চার দিন বাড়ানো হয়।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না