হাজী সেলিমকে বিএসএমএমইউতে ভর্তি
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও দুদকের মামলায় দণ্ডিত হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার (২৩ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে হাজী সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন তাকে হাসপাতালের ৪১২ কেবিনে রাখা হয়েছে।
হাজী সেলিমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. আতিকুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত, এছাড়াও তার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। আজ তার নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে, বিস্তারিত কাল বলা যাবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেন, আদালত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেন। সে অনুযায়ী তিনি অসুস্থ হওয়ায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি রাখার পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে রয়েছেন।
রোববার (২২ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজী সেলিম। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিকেল ৫টার পর হাজী সেলিমকে নিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে হাজী সেলিমকে বহনকারী পুলিশ ভ্যান কারাগারের ভেতর প্রবেশ করে। পরে পুলিশ হাজী সেলিমকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এমএসএম / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না