ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ইবিতে খাবারের মান বাড়ানোর দাবিতে মানববন্ধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হলগুলোর ডাইনিং এবং ক্যাম্পাসের হোটেলগুলোতে খাবারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এ সময় হল ও ক্যাম্পাসের হোটেলগুলোতে খাবারের মান বাড়ানোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা খাবারের বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু তাদের এ দিকে নজর নেই। তাদের নজর বড় বড় বিল্ডিং নির্মানের দিকে। আজকের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাদের যদি পুষ্টিকর খাবার দেওয়া না হয় কিভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। খাবারের মান বৃদ্ধির জন্য আমি প্রশাসনের কাছে ডাইনিংয়ের ভর্তুকি বাড়ানো এবং খাবার মনিটরিং সেল গঠনের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মোর্শেদ, অর্থ-সম্পাদক রিপন রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা খাবারের মান বৃদ্ধি সংক্রান্ত সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর প্রদান করেছেন।

৭ দফা দাবিগুলো হলো- হলের ডাইনিং সমূহে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্ব মূল্য নির্ধারণ, শিক্ষার্থীদের সাথে পরামর্শ ব্যতিরেকে ও প্রশাসনের অনুমতি ছাড়া হলের ডাইনিং সমূহে প্রায়ই হঠাৎ মূল্যবৃদ্ধি বন্ধ, ক্যাম্পাসে অবস্থিত হোটেল ও হলের ডাইনিং সমূহে পুষ্টিকর খাবারের মান নিশ্চিত করণ, খাবার পরিবেশনের স্থান ও রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এছাড়াও হলের ডাইনিং সমূহে ভর্তুকি বৃদ্ধি, ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত হোটেল সমূহে খাবারের মূল্য প্রশাসন কর্তৃক নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করণ, হলের ডাইনিং সমূহে ও ক্যাম্পাসের অভ্যন্তরের হোটেল সমূহে খাদ্যের মান ও দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠন পূর্বক নিয়মিত তদারকি করা।

এমএসএম / জামান

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন