দীপিকার নেকলেসে লেখা ‘ফি-আমানিল্লাহ’!
বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে এবার ভারতীয় তারকাদের আনাগোনা অনেক বেশি। বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতের অনেক তারকাই কানের লাল গালিচায় পা গলিয়েছেন। তবে বিশেষভাবে আলোচিত দীপিকা পাডুকোন। কেননা তিনি এবার জুরি সদস্য হয়ে কানে অংশ নিয়েছেন।
কানের রেড কার্পেটে একাধিক পোশাকে নজর কেড়েছেন দীপিকা। এর মধ্যে একটি পোশাক ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচীর নকশায়। সেই পোশাকের সঙ্গে দীপিকা একটি নেকলেস পরেন। নজরকাড়া ডিজাইনের ওই নেকলেসে এবার ধরা পড়ল আরবি লেখা!
বিভিন্ন আন্তর্জাতিক ফটো সংস্থার ক্যামেরায় উঠে এসেছে দীপিকার নেকলেসের ওই আরবি লেখাটি। সেখানে লেখা আছে ‘ফি-আমানিল্লাহ’। যেটার অর্থ ‘আল্লাহ্র নিরাপত্তায় (সোপর্দ করলাম)।
একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও দীপিকার নেকলেসের ছবিটি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে যেমন বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন, কেউ কেউ আবার বাঁকা চোখেও দেখছেন।
দীপিকার বিশেষ নেকলেসটিতে রয়েছে গোলাপি, সবুজ, সাদা ও নীল রঙের হীরা। নিখুঁত কারুকাজে তৈরি করা এই নেকলেসে মধ্যপ্রাচ্য ও আরব সংস্কৃতির ছাপ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটার অংশ হিসেবেই ‘ফি-আমানিল্লাহ’ শব্দটি যুক্ত করেছেন ডিজাইনার সব্যসাচী।
উল্লেখ্য, গত ১৭ মে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। আগামী ২৮ মে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। উৎসবের সর্বোচ্চ পুরস্কার হলো ‘পাম দ’ বা স্বর্ণপাম। এই বিভাগের বিজয়ী নির্বাচনের যে জুরি বোর্ড গঠন করা হয়েছে, সেখানেই রয়েছেন বলিউডের দীপিকা।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই