জবি ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরই ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণার পরপরই বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৩ মে) পুরান ঢাকার ভিন্ন ভিন্ন এলাকায় মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং ছাত্রদলের দুই গ্রুপ।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এসে জড়ো হন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন।
তিনি বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।
ছাত্রলীগের কর্মসূচী শেষ হওয়ার পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী বাহাদুরশাহ পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়।
শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুল আরেফিন বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। একটি বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন কাজ করবে। কোন সংগঠন কাকে অবাঞ্চিত ঘোষণা করবে এটা সংবিধান যেমন সমর্থন করেনা, তেমনই সাধারণ জনগণ, শিক্ষার্থী ও ছাত্রদলও মানেনা। একটা বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক দলের কর্মসূচি পরিচালনার গণতান্ত্রিক অধিকার আছে।
পরে দুপুর নাগাদ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied