ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মেস থেকে ইবি ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১০:৫৫
মেস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী 'ব্রাদার্স হাউজ' নামে একটি মেস থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
জানা গেছে, ওই ছাত্রের নাম আবিদ বিন আজাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।
 
আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে আবিদের রুমমেট সাব্বির বলেন, কী কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। তাকে সকালে ক্যাম্পাসে যেতে দেখেছি। আমি ফিরে এসে রুম বন্ধ পেলে মেসের মালিকের শরণাপন্ন হই। পরে দরজা কেটে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে মেস থেকে ছেলেটির লাশ উদ্ধার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ দ্রুত লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
 
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, খবরটি শুনে ঘটনাস্থলে যাই। পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশটি যেন দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা যায় সে ব্যবস্থা করছি।
 
তিনি আরো বলেন, শিক্ষার্থী হারানো অনেক দুঃখজনক। ওই ছেলের বাসায় কথা বলা হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পরিবার ও তার বন্ধুরাও কিছু বলতে পারেনি।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ