ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ২:২৫

নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

ছাত্রলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এটা একটি স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সব সময়ই উন্মুক্ত। কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, ভাংচুর করে, জনগণের বিপক্ষে দাঁড়ায়, যান চলাচল বন্ধ করে কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি করে, মালপত্র বা জানমালকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়, তখনই আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করে।

তিনি বলেন, তারা মিটিং করছেন, মানববন্ধন করছেন, রাজনৈতিকভাবে যেগুলো করণীয়, তারা সেগুলো করছেন। আমরা সেখানে মনে করি এটা তাদের অধিকার। সেগুলো তারা করছেন। এখানে আমাদের কিছু বলার নেই। একটি রাজনৈতিক দল তার রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে; এটিই কাম্য।

‘পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে’- মির্জা ফখরুলের এ মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো হলো রাজনৈতিক কৌশল। অনেকেই অনেকভাবে এ ধরনের প্রচারণা করেন। আমি বলব, প্রচারণার জন্যই তারা এগুলো বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ