ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হজ ফ্লাইট শুরু ৫ জুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২২ সকাল ৮:৫৯

বাংলাদেশের ৫৭ হাজার হজযাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৫ জুন। হজ ক্যাম্প উদ্বোধন করা হবে ৩ অথবা ৪ জুন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পাঠানো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারীর কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন।

বাংলাদেশ থেকে এবার হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেছিলেন, ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। এর আগে গত সোমবার ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বিমান মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল বলেন, বিমান মন্ত্রণালয়ও প্রস্তুত। (৫ জুন ফ্লাইট শুরুতে) অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তিনি জানান, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ উদ্যোগের আওতায় এবার হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায়ই সম্পন্ন হবে, ফলে তারা সেখানে গিয়ে আর বিড়ম্বনায় পড়বেন না।

এবার ধর্ম মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ বাস্তবায়নের জন্য তাদের ৪০ জনের দল আগামী ২ জুনের আগে ঢাকায় এসে পৌঁছতে পারবে না।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস, যন্ত্রপাতি এখনো ঢাকায় এসে পৌঁছেনি। এসব ডিভাইস, যন্ত্রপাতি সৌদি দলের সঙ্গে ঢাকায় আসবে। যন্ত্রপাতি আসার পর তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্টল করতেও কিছুটা সময় লাগবে। ফলে ৩১ মে হজ ফ্লাইট শুরু করলে বাংলাদেশের হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা সম্ভব হতো না।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ৩ জুন বা ৪ জুন হজ ক্যাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ