ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মামুন, সম্পাদক বিপুল


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১২:১০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের ২০২২-২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ফিমস বিভাগের অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল)। আগামী এক বছর দায়িত্বপালন করবেন নতুন কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির নতুন কমিটি গঠনের বিষয়ে জানানো হয়। 

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম এবং ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, কোষাধ্যক্ষ টিএইচএম বিভাগের প্রভাষক নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আইআইএস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, প্রচার সম্পাদক পরিসংখ্যান বিভাগের প্রভাষক রাসেল হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিক।

এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল বাশার, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মফিজুল ইসলাম, ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক এইচএম মুস্তাফিজুর রহমান, এসিসিই বিভাগের প্রভাষক সঞ্চিতা দেওয়ানজী।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৮ সাল হতে এই প্লাটফর্ম কাজ করে যাচ্ছে।

জামান / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?