কুবিতে আসছেন অধ্যাপক ড. জাফর ইকবাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদ কর্তৃক আয়োজিত 'সমকালীন সাহিত্য প্রসঙ্গ' শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আগামী ৩০ মে (সোমবার) সকাল ১০টা থেকে কলা ও মানবিক অনুষদের ৫০১ নম্বর রুমে সেমিনারটি শুরু হবে।
এ সেমিনারে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
সেমিনারের শেষপর্বে দুপুর ২টা থেকে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এর আগে সেমিনারের প্রথম পর্বে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক ফাখেরা নওশীনের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম। এছাড়া প্রথম পর্বে প্রবন্ধ পাঠ করবেন একই বিভাগের প্রভাষক শারমিন আক্তার।
এছাড়া সেমিনারের দ্বিতীয় পর্বে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। এছাড়া একই বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু প্রবন্ধ পাঠ করবেন।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied