ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবির প্রধান ফটক থেকে ১৫০ পিচ ইয়াবাসহ আটক ১


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৬:৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ার জোয়ার্দার ঝিনাইদহের পদমদি এলাকার নুরুল জোয়ার্দারের ছেলে। বৃহস্পতিবার ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সরবরাহের খবর পাওয়া যায়। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে এস আই ইউসুফ আলী বিশেষ অভিযান চালায়। অভিযানে তার সাথে ছিলেন এস আই ইলিয়াছ হোসেন, এ এস আই কাজল কুমার ও সঙ্গীয় ফোর্স। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর লুঙ্গীর ডান কোচের মধ্য থেকে তা উদ্ধার করা হয়। একটি সাদা পলিথিন মোড়ানো হালকা কমলা রংয়ের কথিত মাদক দ্রব্য ১৫০ পিস ইয়াবা (যার মূল্য পয়চল্লিশ হাজার টাকা) জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (১) ধারা স্মারনীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে আসামীকে কুষ্টিয়া জেলা আদালতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এস আই ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে গ্রেফতার করি।

ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এসবের মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সকলের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড