ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাহিত্য-সংস্কৃতি-মেধায় বাঙালি অনেক এগিয়ে : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২২ সকাল ৯:৩১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা বাঙালিরা জাতি হিসেবে সাহিত্যে ও সংস্কৃতিতে পৃথিবীর অনেকের চেয়ে এগিয়ে। সংস্কৃতি আমাদের এত গভীরে প্রোথিত যে, তা পৃথিবীর অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

হাছান মাহমুদ বলেন, ইউরোপের বাইরে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। জাতি হিসেবে আমরা মেধাবী, গাছের যে প্রাণ আছে তা প্রথম প্রমাণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু। কিছুদিন আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল যে সিয়ার্স টাওয়ার, তার স্থপতি বাঙালি এফ আর খান। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন ঢাকার মানুষ। সংস্কৃতি কোনো বদ্ধ জলাশয় নয়, তা মুক্ত এবং বিভিন্ন জাতির সংস্কৃতির মিলন ঘটবে। কিন্তু বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ কখনো কাম্য নয়। 

হাছান মাহমুদ বলেন, বিধি করা হয়েছে যে, বিদেশি শিল্পীদের দিয়ে দেশের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করতে হলে শিল্পী প্রতি কাজের জন্য ২ লাখ টাকা কর দিতে হবে, আর সে ধরনের বিজ্ঞাপন  সম্প্রচারের জন্য টেলিভিশন চ্যানেলকে দিতে হবে ২০ হাজার টাকা। আমাদের দেশের শিল্পীরা অনেক গুণী, প্রতিভাবান এবং তারা বিদেশি বিজ্ঞাপন চিত্রেও কাজ করতে পারেন। 

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ