ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন চান চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৭:১৯

সর্বনিম্ন ২৭ হাজার টাকা মূল বেতন নির্ধারণ এবং পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। 

শুক্রবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সমিতির সংগঠনের সভাপতি মো. মানিক মৃধা।

সমিতির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙে ১০ ধাপে বেতন নির্ধারণ করা, নবম বেতন কমিশন গঠন করা, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, নিয়োগের ক্ষেত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ, উচ্চশিক্ষিত চতুর্থ শ্রেণির কর্মচারীদের সরাসরি পরবর্তী স্তরে পদায়নের ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও রয়েছে, কর্মচারীদের গ্রীষ্ম ও শীতকালীন সাজ-পোশাক ভাতা, ধোলাই ভাতার মতো ভাতা বেতনের সঙ্গে প্রদান করা, আউটসোর্সিং-মাস্টাররোল ইত্যাদি-ভিত্তিক নিয়োগকৃত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং ঢাকাসহ সারাদেশে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বিনা সুদে সহজ শর্তে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দিতে হবে।

এসব দাবির বিষয়ে আগামী ৩০ জুনের মধ্যে সরকারের দায়িত্বশীল মহল থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে কিংবা বাজেটে এর কোনো দৃশ্যমান প্রতিফলন না থাকলে সংগঠনের পক্ষ থেকে দাবি আদায়ে ১ জুলাই থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, অতিরিক্ত মহাসচিব মো. বেল্লাল হোসেন, কার্যকরী সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু, কেন্দ্রীয় উপদেষ্টা এম এ আউয়াল, সহ-সভাপতি খন্দকার বাবুল, মো. শাহ আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ