ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১০:১৮

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন আজ শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। শুক্রবার (২৭ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হচ্ছে। প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২-এর মধ্যে থাকা হজযাত্রীদের এ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।

আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ