ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১২:১৭

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে রাজনৈতিক বোঝাপড়ার করতে এই মাসের ৩০ তারিখে পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। এর আগে আজ ও আগামীকাল (২৯ মে) আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। গৌহাটিতে বৈঠকের প্রথম দিন দুই মন্ত্রীর সাক্ষাতে ৩০ তারিখের বৈঠক বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে কী কারণে বৈঠকের তারিখ নির্ধারিত সময়ে হচ্ছে না তা জানা যায়নি। গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সে বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, পানি, কানেক্টিভিটি, সীমান্ত, আঞ্চলিক সহযোগিতাসহ অন্যান্য নতুন ক্ষেত্র নিয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এমএসএম / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ