ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১২:১৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৬তম বছর অতিক্রম করে ১৭তম বছরে পা দিয়েছে। এ দিবসকে উদযাপনের জন্য প্রশাসনের পূর্বপরিকল্পনা অনুযায়ী 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২' উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ মে) র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জাদুঘর পর্যন্ত ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে পায়রা অবমুক্ত করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সর্বশেষ আয়োজনের অংশ হিসেবে কেক কাটা হয়। 
 
সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আমরা অনেকেই জানি না বিশ্ববিদ্যালয় মানে কী। একজন শিক্ষার্থীর কাজ একাডেমিক এক্সারসাইজ করা, একজন শিক্ষকের কাজ একাডেমিক এক্সারসাইজ করা। 'অমুকের চামড়া তুলে নেব আমরা'- এটা কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাজ হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ের এক্সারসাইজ হবে আমরা কিভাবে জ্ঞান বাড়াতে পারি। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বদরবারে দাঁড়াতে পারে, আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তৈরি করার জন্য। 
 
তিনি আরো বলেন, আমরা কাদা ছোড়াছুড়ি করতে করতে সময় নষ্ট করি। যদি কাদা ছোড়াছুড়ি না করে গবেষণা নিয়ে কাজ করতাম, তাহলে আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারতাম। 
 
 সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান প্রায়সহ সকল বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী