১৫ বছর পর তারেক-জুবাইদার রিট শুনানি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের রুল শুনানির কথা রয়েছে আজ রোববার (২৯ মে)। দীর্ঘ ১৫ বছর পর মামলাটি বেঞ্চে রোববারের কার্যতালিকায় রয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
অবৈধভাবে ৪ কোটি ৮১ লাখ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় তারেক রহমান ও স্ত্রী জোবাইদার বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করে। এরপর আর বিচারকাজ এগোয়নি।
গত ১৪ এপ্রিল মামলাটি চলতে বাধা নেই বলে রায় দেয় উচ্চ আদালত। তবে একই বিষয়ে আরেকটি রিট বিচারাধীন থাকায় মামলার কার্যক্রম শুরু করা যায়নি।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা