ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষকের পিএইচডির গবেষণা প্রস্তাবনা উত্থাপন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৬:৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আশ্রাফ উদ্দিন তার পিএইচডির গবেষণা প্রস্তাবনা উত্থাপন করেছেন। রোববার (২৯ মে) সকাল ১০টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এ পিএইচডি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন তিনি।
 
উক্ত গবেষণার প্রতিপাদ্য বিষয় হলো- ‘ওয়েটল্যান্ড ডায়নামিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট : এ কেইস অব ঢাকা সিটি’। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা।
 
মো. আশ্রাফ উদ্দিন তার গবেষণা প্রস্তাবনার বিভিন্ন উল্লেখযোগ্য  বিষয়াদি তুলে ধরেন, এই সময়ে দাঁড়িয়ে বিষয়টির গুরত্বপূর্ণতা নিয়ে অগ্রসর চিন্তাভাবনা করার তাগিদ ব্যক্ত করেন।
 
উক্ত সভায় মো. আশ্রাফ উদ্দিন ঢাকা শহরের জলাশয়ের পটভূমি ও তার গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, প্রত্যাশিত ফলাফল ও উক্ত গবেষণার তাৎপর্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত বিভাগের শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
 
বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, ড. মো. আল আমিন হক, সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক নাহরীন জান্নাত হোসাইন, সহযোগী অধ্যাপক মো. রিফাত নাসের, সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মালেক, সহকারী অধ্যাপক  রিফাত মাহমুদ।
 
বর্তমান সময়ে প্রতিপাদ্য বিষয়টি নিয়ে কাজ করা আবশ্যক বলে মনে করেন মো. আশরাফ উদ্দীন। তার মূল্যবান প্রস্তাবনায় সবাই একমত পোষণ করেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে