ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। এর আগে বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পরিষদের নেতাকর্মীরা।

পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানূর রহমান ও পরিষদের সাবেক সহ-সভাপতি ড. আলীনূর রহমান। এসময় পরিষদের অন্য নেতাকর্মীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় শোকর‌্যালি বের করে সাদা দল। দলের আহ্বায়ক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে সংগঠনটির অন্য নেতাকর্মীরাসহ জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মোনাজাত এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ