ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিষের বোতল ও কাফনের কাপড়সহ অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ১:১০
সুষ্ঠু নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদে প্রায় ৪০ প্রার্থী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিষের বোতল ও কাফনের কাপড়সহ অবস্থান নেয়। স্থানীয় সংসদ সদস্য ও তার স্বামীর অত্যাচারে তারা ভোটের প্রচার করতে পারছেন না বলে তাদের অভিযোগ। প্রশাসনের কাছে অভিযোগ করেও  তারা কোনো প্রতিকার পাননি বলে জানান। তাই সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা। তবে শেরে বাংলা নগর থানা পুলিশ অবস্থান কর্মসূচী পালনকারীদের আলোচনার কথা বলে ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রার্থীদের অভিযোগ আগামী ১৫ জুন ভোটের আগে হাতিয়ার নব গঠিত ১নং হরনী ও ২নং চানন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের উপর হামলা, প্রচার প্রচারনা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে।
 
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুসফিকুর রহমান বলেন,  সাধারন জনগন ভোট প্রয়োগের ব্যাপারে প্রাণনাশের মতো ভয়ভীতির হুমকিসহ প্রচার প্রচারণা চালাচ্ছে। ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী, রামগতি ও সুবর্ণচর উপজেলা সীমানা থাকাই সন্ত্রাসীগনের আনাগোনা বেড়ে গেছে।  ১নং হরনী ইউনিয়ন ও ২নং চানন্দি ইউনিয়ন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বর্হিভূত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসার এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করা আবশ্যক। অন্যথায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যহত হওয়ার আশংকা রয়েছে। প্রার্থী প্রচারনা কাজ চালাতে গিয়ে পুলিশের উপস্থিতিতে হামলাও চালানো হয়েছে।
 
তিনি বলেন, বর্তমান এমপি ও তার স্বামী সন্ত্রাসীদেরকে দিয়ে প্রার্থীদের উপর হামলা ও প্রার্থীদের প্রচরনার কাজ বন্ধ করে দেন। বর্তমানে প্রার্থীদের সকল কাজ বন্ধ রয়েছে। ইতোপূর্বে হাতিয়া উপজেলার মূল ভূখন্ডে সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ার কারণে ভোটাররা আতংকিত। তাই প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।
 
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ওই এলাকায় ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্কেল এসি প্রত্যাহার ও প্রচার করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। 
বেলা ১২ টা ৪১ মিনিটে শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া এসে অবস্থান কর্মসূচী পালনকারী প্রার্থীদের এসে আলোচনার কথা বলে  তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ব্যানার খুলে কাফনের কাপড় খুলে তারা পুলিশের সাথে আলোচনায় যুক্ত হয়।এসময় শেরে বাংলা নগর থানার ওসি  উৎপল বড়ুয়া বলেন, এখানে এভাবে বসার কোনো সুযোগ নাই। এটা সরকারি প্রতিষ্ঠান। যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা তাদের গ্রেপ্তার করবো। সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে জানান তিনি।বিষয়টি নিয়ে জানতে চাইলে হাতিয়ার (নোয়াখালি-৬) সংসদ সদস্য আয়েশা ফেরদাউস কে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ