ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পিএইচডি'র গল্পের ২য় পর্ব নোবিপ্রবিতে অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৩১-৫-২০২২ রাত ৯:৪৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে  "পিএইচডি'র গল্পের ২য় পর্ব অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ(৩১ মে)  বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী  ইদ্রিস অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে এই পর্ব অনুষ্ঠিত হয়।  ২য় পর্বে  প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
 
প্রোগ্রামে পিএইচডির গল্প,অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, পিএইচডি বিষয়ক এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। একজন গবেষক পিএইচডি করতে গেলে নানা অজানা অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়। তার এসব অভিজ্ঞতা নতুনদের অবশ্যই জানা প্রয়োজন। এ উদ্যোগ ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। ভালো মানের থিসিস পেতে হলে অবশ্যই ভালো মানের গবেষক সৃষ্টি করতে হবে। মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে এবং তখনই তা কাজে আসবে। নোবিপ্রবি শিক্ষার্থীরা এ ধরনের কাজ অব্যাহত রাখবে এ প্রত্যাশা করছি। আয়াজকদের এবং আজকের প্রধান আলাচককে অভিনন্দন জানাচ্ছি।"
 
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা ও উচ্চশিক্ষায় দিকনির্দেশনা প্রদানে এই আয়োজন শুরু করেছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব।প্রতি মাসে ২ টি করে সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের পিএইচডি যাত্রার অভিজ্ঞতা শেয়ার করবেন ও গবেষণা সংশ্লিষ্ট  দিকনির্দেশনা প্রদান করবেন।
 
২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত