ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবির দুই হলে নতুন প্রভোস্ট


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২২ দুপুর ১:৪৮

ইসলামী বিশ^বিদ্যালয়ের শেখ রাসেল হলে প্রভোস্ট হিসেবে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা এবং খালেদা জিয়া হলে বাংলা বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাদের ক্যাম্পাসের অভ্যন্তরে বসবাসের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শেখ রাসেল হলে বাংলা বিভাগের ড. রবিউল ইসলাম ও খালেদা জিয়া হলে আইন বিভাগের ড. রেবা মন্ডল দুই মেয়াদে প্রভোস্টের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ড. দেবাশীষ শর্মা বলেন, হলে যেসব যায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো খুঁজে বের করে কাজ করার চেষ্টা করবো। ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমার উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে তা সুচারুভাবে পালনের চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

 

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড