ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাইবার সিকিউরিটির উপর বেশি জোর দিতে হবে: হাবিপ্রবি ভিসি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১-৬-২০২২ দুপুর ২:১১
তথ্য-প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের ‘সাইবার সিকিউরিটি, রোবটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মাইক্রোপ্রসেসর’ এই চার বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামারুজ্জামান।
 
বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে বুধবার (১লা জুন) সকাল ১০টায় টিএসসি’তে “প্রজেক্ট এক্সিবিশন ২.০” শীর্ষক প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম এবং সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর সভাপতি প্রফেসর ড. মাহাবুব হোসেন। 
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, “সোনার বাংলা বিনির্মাণে তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে হাবিপ্রবিসহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করেছিলেন তার সুফল আমরা এখন পেতে শুরু করেছি। আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ পেতে শুরু করেছি আমরা। 
 
তিনি আরও বলেন, আমাদেরকে সাইবার সিকিউরিটি, রোবটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মাইক্রোপ্রসেসরসহ এইসব  বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে।
 
বক্তব্য শেষে ভাইস-চ্যান্সেলর প্রদর্শনীতে অংশ নেয়া সবগুলো প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সবগুলো প্রজেক্ট ঘুরে দেখে তিনি এর ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ