যৌন হয়রানি প্রতিরোধে ছাত্রীদেরকেই সাহস করে এগিয়ে আসতে হবে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, মুখ বুঁজে থাকলে চলবে না। যৌন হয়রানি প্রতিরোধে ছাত্রীদেরকেই আত্মবিশ্বাস নিয়ে সাহস করে সামনে এগিয়ে আসতে হবে। যৌন হয়রানির শিকার ছাত্রীকে অভিযোগ বক্সের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার রাতে দেশরত্ম শেখ হাসিনা হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
কমিটির আহ্বায়ক আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান। কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খানের সঞ্চালনায় এসময় দেশরত্ম শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম, কমিটির সদস্য ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, কমিটির সদস্য ও প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, লালন শাহ হলের প্রভোস্ট ড. ওবায়দুল ইসলামসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও আবাসিক ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯শে মে খালেদা জিয়া হল এবং ও ৩০শে মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট