ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

আরও ১৫ আইসিইউ পেলো বক্ষব্যাধি হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১:১৩

জরুরি রোগীদের ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সাপোর্টের জন্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫টি আইসিইউ বেড উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় প্রতিষ্ঠানটির এ্যাজমা সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১১টা ৪০মিনিটে রাজধানীর মহাখালীতে হাসপাতালটিতে উদ্বোধন করা হয়।

নতুন ১৫টি আইসিইউসহ হাসপাতালটিতে মোট আইসিউর সংখ্যা হলো ২৫টি। এর আগে এক নম্বর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ ছিল ১০টি। দুই নম্বর আইসিইউ রুমে নতুন করে সংযোজন হয়েছে ১০টি ও হাসপাতালটির এ্যাজমা ভবনের পাঁচ তলায় সংযোজন হয় আরও পাঁচটি আইসিইউ বেড।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন আইসিইউ হাসপাতালে রোগীদের সেবায় নতুন দিক উন্মোচন করেছে। এর মাধ্যমে রোগীরা হাসপাতালটি থেকে আরও উন্নত সেবা পাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপচার্য অধ্যাপক ডা. মো. খুরশিদ আলম।

এমএসএম / এমএসএম

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে