রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত ড. মোঃ ফখরুল ইসলাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন তিনি।
বুধবার (০১ জুন) উপাচার্যের অনুমতিক্রমে রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ড. মোঃ ফখরুল ইসলাম-এর বিভাগীয় চেয়ারম্যান হিসেবে মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর আইনের প্রথম সংবিধির ১৩(২) ধারা অনুযায়ী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম-কে ০৫.০৬.২০২২ তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
প্রসঙ্গত, এর আগে ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম অত্যন্ত সফলতার সাথে বাংলা বিভাগ-এর (সাবেক রবীন্দ্র অধ্যয়ন বিভাগ) বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে ও নিযুক্ত আছেন ড. মোঃ ফখরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied