প্রশংসায় পঞ্চমুখ ঢাবি ছাত্রলীগের হেল্প ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা চলে। এই ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৩৩ জন। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে বেশির ভাগ সময় বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। পরীক্ষার নির্ধারিত স্থান খুঁজে পেতে দুর্ভোগে পড়তে হতো অনেক ক্ষেত্রে। বিষয়টি মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বসেছে ‘হেল্প ডেস্ক।’ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল ক্যাম্প ইত্যাদি সেবা প্রদান করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন - " ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে বিপদে পড়েন অনেক শিক্ষার্থী। তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন তারা।"এদিকে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা পেয়ে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। এসব সেবায় বিড়ম্বনা কমেছে বলে মনে করছেন তারা। প্রশংসায় পঞ্চমুখ ঢাবি ছাত্রলীগের এই হেল্পডেস্ক কার্যক্রম। অভিভাবক এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ছাত্রলীগের হেল্পডেস্ক কার্যক্রমের প্রশংসা করেন৷
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন