হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুবরণকারী মীর মোঃ রাফিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (০৩ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন রাফিন। তার বাড়ি রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খাওয়ার পর নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, রাফিনের মৃত্যুতে লোকপ্রশাসন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
Link Copied