ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এমআইএস বিভাগের অপ্রীতিকর ঘটনায় নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্বেগ


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ১২:৩৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের  অপ্রীতিকর ঘটনায় উদ্ভূত জটিলতা নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রকাশ করেছে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ। শুক্রবার (৩ জুন) সংগঠনটির সভাপতি ড. আবদুল্লাহ আল-মামুন এবং সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 
 
বিবৃতিতে বলা হয়,  গত ২৯ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক আল আমিন শিকদারের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের সাথে এহেন অনভিপ্রেত ঘটনা শিক্ষক সমাজের অংশীজন হিসেবে আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। তদুপুরি বিষয়টিকে কেন্দ্র করে অভিযুক্ত কর্মচারীর বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘটনায় উক্ত বিভাগের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে।
 
এতে আরো বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ উদ্বিগ্ন। ব্যক্তিগত দর্শন, বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষকের সম্মান ও মর্যাদার প্রশ্নে স্বাধীনতা শিক্ষক পরিষদ সর্বদাই আপসহীন। একই সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদ মনে করে যে, শিক্ষার সুন্দর পরিবেশ রক্ষার্থে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকা আবশ্যক। এমতাবস্থায় প্রিয় প্রতিষ্ঠানে সৃষ্ট জটিলতা নিরসনে সার্বিক পরিস্থিতি বিবেচনাপূর্বক দ্রুততম সময়ে বিষয়টির সুন্দর সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি স্বাধীনতা শিক্ষক পরিষদ বিশেষ অনুরোধ জানাচ্ছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?