সৃজিতকে মনের কথা লিখলেন সাবেক প্রেমিকা
প্রাক্তন কি কখনও বন্ধু হতে পারে? কিংবা প্রেমে থাকলে কি অন্য কারও সঙ্গে ডেটে যাওয়া যায়? সম্পর্কে থাকলে এমন অনেক প্রশ্নই ঘুরে ফিরে আসে মনে। এই প্রেম, প্রাক্তন সব কিছুকেই মিলেমিশে একাকার করে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এক্স=প্রেম।’
শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। আর এই সিনেমা নিয়ে পরিচালককে বিশেষ বার্তা দিলেন তার ‘প্রাক্তন’ প্রেমিকা স্বস্তিকা।
সিনেমাটি মুক্তির পরেই পরিচালককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা। এক সময় স্বস্তিকা মুখার্জির সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয়। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি বিভিন্ন মহলে। তাও অতীত হয়ে গিয়েছে বহু দিন হল, কিন্তু তাতে কী! স্বস্তিকার তরফ থেকে সৃজিতের জন্য এল বিশেষ শুভেচ্ছাবার্তা।
সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে ভাগ করে নিয়েছেন নায়িকা। সঙ্গে লিখেছেন, ‘এক্স=প্রেম+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনও বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে এক্স-ওয়াই-জেড, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’
এর সঙ্গেই স্বস্তিকার সংযোজন, ‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় ‘এক্স=প্রেম।’ সঙ্গে আবার বেশ কিছু ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। প্রাক্তনের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট, স্বস্তিকার এই পোস্ট যেন সে কথাই ফের জানান দিল!
সূত্র : আনন্দবাজার
এমএসএম / এমএসএম
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!